শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

গ্রেপ্তার হোটেল-রেস্তরাঁ শ্রমিকের তালিকা প্রকাশের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৪১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর ঢাকার চারপাশের বিভিন্ন রেস্তরাঁ থেকে যেসব শ্রমিক ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নাম ও সংখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছেন। রুলে রেস্তরাঁর বিরুদ্ধে অভিযানের সময় ঢাকার বিভিন্ন স্থান হতে শ্রমিকদের গ্রেপ্তার কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ও রাজউক চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে আইনজীবী মাসুদ আর সোবহান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ। পরে আইনজীবী মাসুদ আর সোবহান বলেন, রেস্তরাঁর গ্রেপ্তার শ্রমিকদের নাম ও সংখ্যা উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শকে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৯শে ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জন নিহত হন। এরপর রাজধানীর অননুমোদিত রেস্তরাঁর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় বিভিন্ন রেস্তরাঁর শ্রমিক-কর্মীদের গ্রেপ্তারের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী চলতি সপ্তাহে রিটটি করেন। রিটে বলা হয়, বেইলি রোডে আগুনের ঘটনার পর রাজধানীর বিভিন্ন রেস্তরাঁয় অভিযান চালানো হয়। গণমাধ্যমে এসেছে, রেস্তরাঁ ব্যবসায় সম্পৃক্ত ৮০০ এর বেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions