শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

বান্দরবানে আজ কেএনএফের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির সশরীরে দ্বিতীয় দফায় বৈঠক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বান্দরবানে শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রামের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দ্বিতীয় দফায় সশরীর বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ মার্চ) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তথ্য ও গোয়েন্দা শাখার সচিব কর্নেল সলোমনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার বেথেল গ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ (৫ মার্চ) বাংলাদেশ সরকার এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে এ বৈঠকে কেএনএফের পক্ষে সংগঠটির কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেবেন।

এর আগে গতবছর ৫ নভেম্বর সকালে প্রথম দফায় বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে মুনলাইপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে টানা কয়েক ঘণ্টা ধরে শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে কেএনএফের বৈঠক চলে।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠার কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মুখ্যপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, শাহ আলমসহ কেএনএফের তিনজন সহ-সভাপতিসহ ১০ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions