শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

এবার আইপিএলেও অধিনায়ক অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কামিন্স

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩১৭ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক:- আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ—গত বছর অস্ট্রেলিয়া দুটি আইসিসি ইভেন্ট জেতে প্যাট কামিন্সের নেতৃত্বে। আন্তর্জাতিক ক্রিকেটে সফল অধিনায়ক কামিন্স এবার নেতৃত্ব দেবেন আইপিএলেও। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হলেন কামিন্স।

হায়দরাবাদের অধিনায়ক যে কামিন্স হবেন, তা নিয়ে গুঞ্জন চলছিল গত কয়েক দিন। সেই গুঞ্জনই অবশেষে সত্যি হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ আজ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে কামিন্সের ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘আমাদের নতুন অধিনায়ক প্যাট কামিন্স।’

আন্তর্জাতিক ক্রিকেটের কারণে ২০২৩ আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেন কামিন্স। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক গত বছরের ১৯ ডিসেম্বর হওয়া নিলামে নিজের নাম লেখান। আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপিরও বেশি দামে তাঁকে কেনার রেকর্ড হয়েছে। অজি পেসারকে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নেয় ২০ কোটি ৫০ লাখ রুপিতে। তবে আইপিএলে সর্বোচ্চ দামি ক্রিকেটারের রেকর্ডে বেশিক্ষণ থাকতে পারেননি কামিন্স। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাতে স্টার্ক হয়ে যান আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার।

সর্বশেষ তিন মৌসুমে তিন অধিনায়ক পেল হায়দরাবাদ। ২০২৩ আইপিএলে হায়দরাবাদকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। তবে মার্করামের নেতৃত্বাধীন হায়দরাবাদ লিগ পর্বে ১৪ ম্যাচে জিতেছে ৪ ম্যাচ। দশ দলের মধ্যে পয়েন্ট তালিকায় দশ নম্বরে থেকেই ১৬তম আইপিএল শেষ করে হায়দরাবাদ। ১২৫.৮৮ স্ট্রাইকরেটে গত আইপিএলে মার্করাম করেন ২৪৮ রান। মার্করামের আগে ২০২২ আইপিএলে হায়দরাবাদের অধিনায়ক ছিলেন কেইন উইলিয়ামসন।

উইলিয়ামসনের নেতৃত্বাধীন হায়দারাবদ সেবার শেষ করে আট নম্বরে থেকে। ভাগ্য বদলের আশাতেই হয়তোবা কামিন্সের কাঁধেই নেতৃত্বভার তুলে দিল হায়দরাবাদ।

২০১৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় কামিন্সের। সেবার তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এরপর ২০২২ আইপিএলে সর্বশেষ যে কামিন্স খেলেন সেটাও কলকাতার জার্সিতে। সেই আইপিএলেই ১৪ বলে ফিফটির কীর্তি গড়েন কামিন্স। এখন পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ৪২ ম্যাচে ৪৫ উইকেট নেন অস্ট্রেলিয়ার এই পেসার। ব্যাটিংয়ে ১৮.৯৫ গড় ও ১৫২.২১ স্ট্রাইকরেটে করেন ৩৫৯ রান। তিনটি ফিফটিও রয়েছে তাঁর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions