শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৮৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুমন বড়ুয়া (৪৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

গ্রেফতার সুমন বড়ুয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজা পালং ভালুকিয়া ফৈজ্যার বাপের পাড়ার অনিক বড়ুয়ার ছেলে। সে বতর্মানে মংজয় পাড়া থাকে বলেও জানা গেছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত সুমন বড়ুয়া ভুক্তভোগী নারী কল্পের (২৩) (ছদ্মনাম) বসতঘরে অবৈধভাবে প্রবেশ করে মুখ চেপে ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে তার শয়ন কক্ষে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলা করেন। ঘটনার পরপর থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বান্দরবান কোর্টে পাঠিয়ে দেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ধর্মজিত সিংহ বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বান্দরবান কোর্টে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডিএনএ টেস্টের জন্যে পাঠানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions