শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

বান্দরবানের থানচিতে ট্রাকে আগুন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচিতে সীমান্ত সড়ক নির্মাণের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে থানচি উপজেলার থানচি সদর-কলাই সীমান্ত সড়কের ১১ কিলো নামে এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিকেলে একটি ট্রাক মালামাল নিয়ে বাকলাই ১১ কিলো নামক এলাকায় এলে সন্ত্রাসীদের একটি দল আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সূত্রে আরও জানা গেছে, পার্বত্য এলাকার সশস্ত্র সন্ত্রাসী দল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন মিঞা জানান, ট্রাকে আগুন দেওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনা কেএনএফ সদস্যরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions