শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারী তুষারপাতের কারণে আফগানিস্তানে ভূমিধসের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও আটজন। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে ভূমিধস আঘাত হেনেছে বলে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর এএফপির।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক বলেন, ভূমিধসের কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আটজন আহত হয়েছে।

সায়েক আরও জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত নুরিস্তান প্রদেশের বেশিরভাগই পাহাড়ী বন দ্বারা আচ্ছাদিত। এটি হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, বরফের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

প্রদেশের গণপূর্ত বিভাগের প্রধান মোহাম্মদ নবী আদেল বলেন, মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে নুরিস্তান শহরে হেলিকপ্টারও অবতরণ করতে পারছে না। তিনি বলেন, প্রদেশের প্রধান সড়কটি বরফের কারণে ঢাকা পড়েছে। ফলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, এখনও তুষারপাত হচ্ছে। এর মধ্যেই উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে আফগানিস্তানের বেশির ভাগ এলাকাতেই চলতি বছর তুষারপাত দেরিতে শুরু হয়েছে।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি এখন আফগানিস্তান। ইতোমধ্যেই টানা তিন বছর ধরে দেশটি খরার কারণে প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে যাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছর নুরিস্তান প্রদেশে তুলনামূলক কম তুষারপাত হয়েছে। মোহাম্মদ নবী আদেল বলেন, চলতি বছর আগের বছরগুলোর মতো তুষারপাত হয়নি এবং এটা বেশিদিন স্থায়ীও হচ্ছে না।

কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম দরিদ্র দেশে পরিণত হয়েছে আফগানিস্তান। দুর্যোগ প্রবণ আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions