শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

আওয়ামী লীগ নেতা গোলাপের মন্ত্রিপাড়ার বাংলোর বরাদ্দ বাতিল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মন্ত্রী না হয়েও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ) রাজধানীর মন্ত্রিপাড়ায় যে বাংলোয় থাকতেন, সেটির বরাদ্দ বাতিল করেছে সরকার। একইসঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলোটির চাবি বুঝিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সংস্থা সরকারি আবাসন পরিদপ্তর বাংলোটির বরাদ্দ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ওইদিনই আবদুস সোবহানকে চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়।
জানা গেছে, বরাদ্দ বাতিলের পরদিন ১৬ ফেব্রুয়ারি বাংলোটি থেকে নিজের মালামাল ও আসবাব সরিয়ে নেওয়া শুরু করেন আবদুস সোবহান। তবে কিছু মালামাল এখনো রয়েছে। বাকি মালামাল সরানোর জন্য তাকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বাংলোটির চাবিও বুঝিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া নতুন প্রতিমন্ত্রীর জন্য বাসাটি মেরামত করতে হবে। নতুন করে সাজাতে হবে।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রিপাড়ায় মিন্টো রোডের ৪২ নম্বর বাংলোটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রী না হয়েও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ) সে বাংলোয় থাকতেন। এ বিষয়টি নতুন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নজরে আসে। তিনি খতিয়ে দেখে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

এদিকে আজ বাড়িটি পরিদর্শনে গিয়েছিলেন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) শহীদুল ইসলাম ভূঞাসহ গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। দলের সদস্যরা জানান, তারা বাড়িটির সর্বশেষ অবস্থা দেখার জন্য গিয়েছিলেন। তবে তালা মারা থাকায় ভেতরে ঢুকতে পারেননি। চাবি আবদুস সোবহানের লোকদের কাছে।

প্রসঙ্গত, রাজধানীর মিন্টো রোড মন্ত্রিপাড়া বলে পরিচিত। সেখানকার দোতলা বাংলোগুলোয় মন্ত্রীরা বসবাস করেন। সেখানকার ৪২ নম্বর বাংলোয় থাকছিলেন আবদুস সোবহান। বাংলোটিতে আবদুস সোবহান উঠেছিলেন ২০১৬ সালে। তখন তিনি বাংলোটি বরাদ্দ পেয়েছিলেন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে। যদিও ২০১৮ সালের পর থেকে তিনি আর বিশেষ সহকারী নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions