শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

বান্দরবানে পিকনিকের বাস উল্টে আহত ৩২

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান-কেরানিহাট সড়কের ঢালু রাস্তায় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটকবাহী পিকনিক বাস উল্টে যায়। এ ঘটনায় একই পরিবারের ৩২ জন সদস্য আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার পর সড়কের রেইচা চেকপোস্ট ঢালু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৪ জনের নাম পাওয়া গেছে। এরা হচ্ছেন: জিয়াবুন নাহার (৪৫), নকি (৩), আবিরা (৪), ওমর ফারুক (২৯), উম্মে হানী (২৮), মৌসুমি আক্তার (২৮), আরোয়া (৫), তাজিন (৫), মুন্না (২৬), ইমন (২৫), মঈনুদ্দিন (৩৬), জান্নাতুল ফেরদৌস (৪০), তাসলিমা আক্তার (৩৮) ও তাহেরা (৫২)।

পুলিশ জানায়, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে স্বপরিবারে বাসযোগে পিকনিক করতে বান্দরবান আসে। পিকনিক শেষ করে ফেরার পথে ওই ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

বান্দরবানের অতিরিক্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ৬ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর আহতদের দেখতে ও চিকিৎসা সেবা তদারকি করতে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন ও পৌর মেয়র মোহাম্মদ সামশুল ইসলাম হাসপাতালে আসেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions