শিরোনাম
পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪ ৪২৬ রানে অলআউট বাংলাদেশ ২২৮ রানের লিড সরকারি শিশু নিবা ২১৭ কোটি টাকার অনিয়ম হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের পাল্টা জবাব আজ ১৫ই আগস্ট আজ খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর সদস্য দীপঙ্কর তালুকদার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বীর বাহাদুর। কমিটির সদস্যরা হলেন–দীপঙ্কর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, শেখ আফিল উদ্দিন, পঙ্কজ দেবনাথ, আব্দুল মোতালেব, মো. মইনুদ্দিন ও মাহমুদুল হক সায়েম। গতকাল পঞ্চম দিনে আরও ১২টি কমিটি গঠিত হয়েছে।

সোমবার শপথ নিতে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পেশায় ব্যবসায়ী। ১৯৬০ সালের ১০ জানুয়ারি পার্বত্য জেলা বান্দরবানের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি টানা সাতবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তার বাবার নাম লাল মোহন বাহাদুর। মাতা মা চ য়ই। প্রাথমিক শিক্ষা শেষে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠগ্রহণ শুরু হয়। ১৯৭৬ সালে ওই বিদ্যালয় থেকে এসএসসির পর প্রথমে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। পরবর্তীতে পরে বান্দরবান সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন । ১৯৮৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এম এ ডিগ্রি লাভ করেন।

বীর বাহাদুর উশৈসিং ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। ১৯৭৯ সালে প্রথমবারের মতো বান্দরবান পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি বেশ দক্ষতার সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions