শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২৬ দেখা হয়েছে

বান্দরবান:- পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে সকাল থেকে এই সড়ক বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) পরিবহন শ্রমিকরা জানান, কিছুদিন আগ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কে চলাচলকারী বাস মালিকদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাস মালিকরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেয়। কিন্তু দাবি করা চাঁদা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। তাই নিরাপত্তার কারণে সকাল থেকে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।

এ বিষয় বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম বলেন, ‘নিরাপত্তার কারণে পরিবহন শ্রমিকরা সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে বাস চলাচল স্বাভাবিক করা হবে।’

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, ‘পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় পরিবহন শ্রমিকরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions