শিরোনাম
হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে উচ্ছেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

গাজায় একদিনে নিহত ১১৩

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় গত একদিনে ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক।

সোমবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলার ইতোমধ্যে চার মাস শেষ হয়েছে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ হাজার ৪৭৮। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৮৩৫ জনে।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১১৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ২০৫ জন আহত ব্যক্তি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে হামলার শিকার অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছতে পারছেন না। সূত্র: আনাদোলু এজেন্সি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions