শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

চবির অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ ছাত্রীর

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫৫ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের একটি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন একই বিভাগের এক ছাত্রী।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপাচার্য শিরীণ আখতারের কাছে ওই ছাত্রী যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন।

অভিযোগে ওই ছাত্রী জানান, তিনি অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে স্নাতকোত্তরের থিসিস করছেন। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। পরীক্ষাগারে (ল্যাব) এবং নিজের কক্ষে ডেকে নিয়ে একাধিকবার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, জড়িয়ে ধরাসহ নানাভাবে যৌন হয়রানি ও নিপীড়ন করে আসছেন ওই অধ্যাপক।

গত ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই অধ্যাপক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা প্রকাশ না করতে তাকে ও তার সহপাঠীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন ওই শিক্ষক। এ অবস্থায় ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার পক্ষে আর এই গবেষণাগারে থিসিসের কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব নয়।

এদিকে আজ বিকেল ৩টার দিকে এ ঘটনার বিচার চেয়ে বিভাগের একদল শিক্ষার্থী বিজ্ঞান অনুষদের সামনে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। এ সময় উপাচার্য তাদের ন্যায়বিচারের আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যাপক বলেন, এসব ঘটনা বানোয়াট। ওই ছাত্রী পারিবারিক কারণে বিভিন্ন সমস্যায় ভুগছেন। এ ছাড়া ওই গবেষণাগারে যখন কেউ থাকেন না, তখন ওই ছাত্রী তার ছেলেবন্ধু নিয়ে সময় কাটান। এসব বিষয় নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন।

তিনি জানান, তার বয়স এখন ৫৬ বছর। প্রায় ৩০ বছর তিনি শিক্ষকতা করছেন। যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, এটি ভয়ংকর। তার থিসিসের শিক্ষার্থীরা কাজে কোনো ভুল করলে তিনি বকাবকি করেন, সেটিও শিক্ষার্থীদের ভালোর জন্য করেন। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions