শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২ সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে উচ্ছেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫

দেশে লেনদেনে যুক্ত হচ্ছে চীনা মুদ্রা ইউয়ান

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- দেশে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্টে (আরটিজিএস) এবার যুক্ত হচ্ছে চাইনিজ মুদ্রা ইউয়ান। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চাইনিজ মুদ্রা ইউয়ান আরটিজিএস লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রায় ক্লিয়ারিং কার্যক্রম আধুনিক, যুগোপযোগী ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর থেকে এফডিডি’র পরিবর্তে আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে ৫টি বৈদেশিক মুদ্রায় (মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন ও কানাডিয়ান ডলার) অটোমেটেড ক্লিয়ারিং কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আগামী ৪ ফেব্রুয়ারি থেকে আরটিজিএস ব্যবস্থায় চাইনিজ ইউয়ান (সিএনওয়াই) অন্তর্ভুক্ত হচ্ছে।

বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো পেমেন্ট সিস্টেমে বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যবস্থা চালু করে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে ২০২২ সালে মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন ও কানাডিয়ান ডলার – এই পাঁচটি বৈদেশিক মুদ্রায় আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন শুরু হয়। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আলোচিত চাইনিজ মুদ্রা ইউয়ান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions