শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির কাপ্তাইয়ের ভালুকিয়া ইটভাটা বন্ধ করল প্রশাসন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ভালুকিয়া অবৈধ ইটভাটা বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ওই ইটভাটা থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, ইটভাটার কোন বৈধ কাগজপত্র না থাকায়, পরিবেশ দূষিত ও বনজ সম্পদ হুমকিতে পড়ায় ইটভাটাটি বন্ধ করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জানান, গত বছর কাপ্তাই উপজেলা প্রশাসনের অভিযানে এই ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি এটা খোলার চেষ্টা করলে প্রশাসনের পক্ষ হতে সেটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। আবারো চালু করায় গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা করে ইটভাটা বন্ধ করে দেয়া হয় এবং সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions