শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামা আজিজ নগরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটা মালিক সাবেক চেয়ারম্যান আজম খানের বিরুদ্ধে জরিমানা করেছে পরিবেশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে গজালিয়া- আজিজ নগর সড়কের অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর পরিচালক ফখর উদ্দিন ও পরিদর্শক নুর উদ্দিন।

পরিবেশ সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন ধরে গণমাধ্যমে ইটভাটা নিয়ে পাহাড় ও গাছ কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তর নজরে আসে। বৃহস্পতিবার সকালে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চেমি চুল্লি ফেলে দেওয়া হয়। অভিযানে ইটভাটা আশেপাশে গাছের ডিপো ও পাহাড় কাটার দায়ের ইটভাটা মালিকদের ২১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সত্যতা নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তর পরিচালক ফখর উদ্দিন বলেন, সকালে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটার মালিক আজম খানের বিরুদ্ধে লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ফখর উদ্দিন বলেন, ইটভাটা এলাকার জুড়ে বিভিন্ন প্রজাতির গাছ ও বিশাল পাহাড় কাটারও সত্যতা মিলেছে। ইটভাটার জন্য বিভিন্ন স্থানে কয়েক হাজার ঘনফুট পাহাড় কেটে সাবাড় করেছে। প্রতি ঘনফুটের পরিমাণ হিসাব করে ইটভাটা মালিককে জরিমানা দিতে হবে। এই অভিযান আগামীতেও অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, অবৈধ গড়ে উঠা ইটভাটায় সংবাদ সংগ্রহকালে কর্মরত গণমাধ্যমের দুই কর্মীকে পিটিয়ে আহত করেন ইটভাটার মালিক আজম খান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions