শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

রাঙ্গামাটির লংগদুর দুটি ইটভাটার চুল্লি ধ্বংস, জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪৪১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদু উপজেলায় অনুমোদনহীন দুইটি ইটভাটার মালিককে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ইট পোড়ানোর চুল্লি ধ্বংস করে দেয়া হয়।

রোববার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার আটারকছড়া ইউনিয়নের কেবিএম ব্রিকস ও তেঁতুলতলার এডিবি ব্রিকস নামের দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, কোনো অনুমোদন ছাড়াই ইটভাটায় ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে ভাটা মালিকরা। এতে বনের কাঠ জ্বালিয়ে ইট তৈরি করা হচ্ছে। মাটির জন্য কাটা হচ্ছে পাহাড়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইট ভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও দুইটি ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions