শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪১৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে এ জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।

অভিযানে ফাইভ স্টার নামে একটি ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে প্রায় ১৫ হাজার কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয় এবং মালিক ও ম্যানেজারকে পুনরায় ইটভাটা চালু না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অপরদিকে কেবিএম এবং এমএমসি নামে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার স্বত্বাধিকারী মো. নাহিদুল আলম ও নজরুল ইসলামকে পৃথক দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটার মালিক ও ম্যানেজারকে আগামী তিনদিনের মধ্যে ইটভাটার সব কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় অবৈধ ইটভাটা বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions