শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বান্দরবানে গাঁজাসহ তরুণী আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৮ দেখা হয়েছে

বান্দরবান:- জেলায় গাঁজাসহ ডলিপ্রু মারমা (২৫) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সাইক্লোন সেন্টার এলাকা থেকে আটক করা হয় তাকে।

আটক ডলিপ্রু মারমা বান্দরবানের রুমা উপজেলার ২ নম্বর সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মৃত ক্যসা মারমার মেয়ে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার হাফেজঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৭০০ গ্রাম গাঁজাসহ ডলিপ্রু মারমাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জীবন চৌধুরী জানান, মাদকদ্রব্যসহ আটক ডলিপ্রু মারমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions