শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

রাঙ্গামাটিতে শীতে ডায়রিয়ার প্রকোপ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৪০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙামাটিতে এবার ঠান্ডাজনিত রোগের তেমন প্রকোপ না থাকলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রাঙ্গামাটি সদর হাসপতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রতি বছর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হতো। যাদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। অনেক সময় হাসপাতালে বেড পেতে বেগ পেতে হতো। সেখানে এবারের শীতে ভিন্ন চিত্র দেখা গেছে।

হাসপাতালের চিকিৎসকরা বলছেন, রাঙ্গামাটিতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ এখন কম থাকায় শিশু রোগী নেই বললেই চলে।

রাঙ্গামাটি সদর হাসপাতাল সূত্রে জানানো হয়, রাঙ্গামাটিতে নারী-পুরুষ এবং শিশু মিলে ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে মেডিসিন পুরুষ বিভাগে ২৯ জন, মেডিসিন নারী বিভাগে ৩১ জন, সার্জারি পুরুষ বিভাগে ১৭ জন, সার্জারি নারী বিভাগে ১৫ জন, গাইনি বিভাগে ১৩ জন এবং ২২টি শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ২২ শিশুর মধ্যে ১০ জনই ডায়রিয়ায় আক্রান্ত।

সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই বলেন, ঠান্ডাজনিত রোগী নেই। তবে ডায়রিয়ার আক্রান্ত হয়ে অনেক শিশু ভর্তি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions