শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

টিআইবি বিএনপির দালাল: কাদের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৬০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র দিকে সরাসরি অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে। টিআইবি সব সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিলো।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন রেজিস্ট্রেশন ছাড়া একটা প্রতিষ্ঠানের সড়ক দুর্ঘটনার ফলাফল কিছু মিডিয়া ফলাও করে। টিআইবিও এরকম। তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। আওয়ামী লীগের এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিলো। আমরা একটা রণ কৌশল অবলম্বন করেছি। দলের ভেতরের সমস্যা নতুন হচ্ছে, এমন না।

সব রাজনৈতিক দলের মধ্যে এমন দ্বন্দ্ব থাকে। দলের ভেতরের দ্বন্দ্ব মোকাবিলা করে বার বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

বিরোধী দল প্রসঙ্গে কাদের বলেন, সংসদের ফ্লোরে দেখতে পারবেন বিরোধী দল কে হবে। বিএনপির হরতাল অবরোধ রাজনীতির মরচে ধরা হাতিয়ার। রিজভী প্রতিদিন কত কথাই বলেন, সব কিছু মামলা করে হয় না।

মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ২০২৪ সাল পুরোটা অর্থনৈতিক স্লোডাউন যাবে, বিশ্ব পরিস্থিতির কারণে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions