শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

খাগড়াছড়িতে ১০ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৮০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির গুইমারায় প্রায় দশ কোটি টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুইমারা ইউনিয়ন পরিষদের দুর্গম পাহাড়ি এলাকা চৌধুরী পাড়া নামক স্থানে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিনসহ পুলিশ ও সেনা সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ভোরে গুইমারা থানার ওসি আরিফুর আমিনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই একর জমিতে চাষ করা গাঁজাগাছ সন্ধান পান।

গুইমারা থানার ওসি আরিফুর আমিন জানান, এ এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনী কার্যক্রম চলছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় দুই একর গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য দশ কোটি টাকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions