শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩ বর্মি উপজাতি আটক, পরে পুশব‍্যাক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৫৯১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের কাঁটাতার মাড়িয়ে অনুপ্রবেশকালে তিন বর্মি উপজাতিকে আটক করে পুশব‍্যাক করেছে বিজিবি। আজ রোববার সকালে সীমান্ত পিলার ৩৭ এলাকার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

আটকেরা হলেন–সুরি তঞ্চাঙ্গা (৬০), তইং তঞ্চাঙ্গা (৩০) ও কাসো তঞ্চাঙ্গা (৩)। তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার ৩৪ বিজিবির অধীন ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ী বিওপির সীমান্ত পিলার ৩৭ এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে মিয়ানমারের তিন নাগরিককে আটক করে বিজিবি। পরে অবৈধভাবে অনুপ্রবেশর কারণে তাদের বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একই স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয়।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ভেতরে চলমান বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের কারণে নিরাপদ আশ্রয়ের জন‍্য অবৈধভাবে বাংলাদেশে আসার চেষ্টা করছিল তারা। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের কঠোর নজরদারি থাকাতে তাদের চেষ্টা বিফলে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions