শিরোনাম
রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’ বৃটেনে নেতৃত্ব নির্বাচনে লড়বেন স্ট্রিটিং, বার্নহামের অঙ্গীকার লেবারকে বাঁচানো অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি

ভারতে পৌষমেলায় ঘুরতে গিয়ে রাঙ্গামাটির ১০ জনের জেল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭১৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষমেলায় ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি ১০ যুবকের জেল হয়েছে।

আটক ১০ জন হলেন মো. শামসুদ্দিন, আব্দুস সালাম, মো. সুমন, মো. বেলাল, আব্দুল জলিল, আল আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউল।
তাদের বাড়ি রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে।

আটক করার পর তাদের ভারতীয় আদালতে তোলা হয়। এসময় অনুপ্রবেশের দায়ে প্রত্যেককে ভারতীয় আইন অনুযায়ী ২৫ দিন করে হাজতবাসের রায় দেন আদালত।

জানা গেছে, প্রতি বছর খাগড়াছড়ি জেলার পানছড়ি দিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরা রাজ্যের পৌষমেলায় ঘুরতে যান। বরাবরের মতো এবারও ঘুরতে গিয়েছিলেন তারা।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা বলেন, ভারতে অনুপ্রবেশের অভিযোগে আমার ইউনিয়নের ১০ যুবককে গত ১৩ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরে ভারতীয় আদালত তাদের ২৫ দিন করে জেল দেন। বাংলা নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions