শিরোনাম
“রাঙ্গামাটিতে জার্নালিস্ট ক্লাব” নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ,নেতৃত্বে আজিজুল-লোকমান ত্যাগের অগ্নিপরীক্ষায় খাঁটি হওয়া এক নেতার নাম সাব্বির—দীর্ঘ তিন দশকের রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও নেতৃত্বের গল্প। শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানে চারঘণ্টা পর অপহৃত ইউপি চেয়ারম্যানের মুক্তি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৫০০ দেখা হয়েছে

বান্দরবান:- অবশেষে টানা চারঘণ্টা পর অপহৃত বান্দরবানের পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লাচিং মারমাকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে বগালেক এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সত্যতা নিশ্চিত করেছেন অপহৃত পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মারমা।

তিনি জানান, আমাকে রাত ৯টার দিকে ছেড়ে দিয়েছে। এখন সুস্থ আছি। এলাকার ছেলেরা নিতে এসেছে। এখন তাদের সাথে বাড়ি ফিরে যাবো।

কোন কিছু ঘটেছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে কোন কিছুই করেনি। স্বাভাবিকভাবে ছেড়ে দিয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের রুমায় কেউক্রাডং থেকে ফেরার পথে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমাকে (৫০) কেএনএফের সদস্যরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions