শিরোনাম
রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার মব গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, জরিপে তারেক রহমান এগিয়ে বান্দরবানেরথানচির ক্রাউ ডংহ, অপরূপ সৌন্দর্যের হাতছানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৭ হাজার ইয়াবা জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আশারতলী সীমান্ত থেকে সাত হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। জব্দ করা ইয়াবার আনুমানিক দাম ২২ লাখ ৮০ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাদক উদ্ধার ও সন্ত্রাস দমনসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাত হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের একটি বিশেষ দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

খবর পেয়ে শনিবারে রাতে পুলিশের বিশেষ একটি দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তে কবর স্থানের বাউন্ডারির পাশে আশারতলী-কম্বনিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে পুলিশের বিশেষ দল এবং গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে।

পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে সাত হাজার ৬০০টি বর্মিজ ইয়াবা উদ্ধার করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions