শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

খাগড়াছড়িতে শিক্ষিকাকে কুপ্রস্তাব, শিক্ষক উদয়ন ত্রিপুরা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৬২৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে সাইবার বুলিংয়ে অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষক উদয়ন ত্রিপুরা উপজেলা সদরের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা জানান , ভুয়া ফেইসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করে। এছাড়া অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেয়। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমকে ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সর্ম্পক স্থাপনের প্রস্তাব দেয়।

প্রস্তাবে রাজী না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। গ্রেফতারকৃত শিক্ষকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত শিক্ষক প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

অভিযোগ দায়েরের ৩৬ ঘন্টার মধ্যে সাইবার প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে জানায় পুলিশ ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions