শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

আইন পেশায় ফিরলেন সদ্য সাবেক তিন মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন শেষে আইনজীবীদের পরিচিত পোশাকে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। তারা হলেন, অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতে ওঠেন সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। এসময় তাদের সাথে দেখ করতে আসেন সহকর্মী আইনজীবীরা।

আইন পেশায় ফেরা নিয়ে মন্ত্রীরা বলছেন, দীর্ঘদিন আইন পেশায় থেকেই মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এখন তারা দায়িত্বে নেই, তবে যারা তাদের স্থলাভিষিক্ত হয়েছেন তারাও রাজনৈতিকভাবে পরিপক্ক। নতুন মন্ত্রীরাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সদ্য সাবেকদের।

এতদিন নিজেদের প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্টকে অনেক ‘মিস করেছেন’ জানাতেও ভুললেন না তারা।

সাবেক রেলমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নূরুল ইসলাম সুজন এবারও পঞ্চগড়-২ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার মন্ত্রী না থাকায় আইন পেশা পরিচালনায় বাধা নেই। তাই আজ সকালেই চলে এসেছেন সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম বিগত সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্বের সময়টা আইন পেশা থেকে দূরে ছিলেন তিনি।

পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মাহবুব আলী বিগত সরকারের আমলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই আইনজীবী। তিনিও ফিরে এলেন আইন পেশায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions