শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষনা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪২৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু ১৫ জানুয়ারি। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হন।

এই তিন বিভাগের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১০ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম ধাপের মৌখিক পরীক্ষার তারিখ
নিয়োগ দিচ্ছে পল্লী বিদ্যুৎ, আবেদন করুন দ্রুত

নির্দেশনায় বলা হয়, প্রার্থীদের ১০ জানুয়ারির মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রাপ্তিস্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions