শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশে ভোটের হার, ভারতীয় বিশ্লেষকের বক্তব্য ভাইরাল

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেছেন, বাংলাদেশ সরকার বলছে ৪০ শতাংশ ভোট পড়েছে, আন্তর্জাতিক সূত্র ও সাংবাদিকেরা বলছেন ২৭ শতাংশ। কিন্তু আওয়ামী লীগপন্থী আমাদের পরিচিত অনেকে বলেছেন, ভোট পড়েছে ২০ শতাংশের নিচে। নির্বাচনের দিন ফাঁকা রাস্তা দেখা গেছে, হরতালের মতো। যদিও এ নিয়ে বিতর্ক আছে। অনেকেই বলে থাকেন, গ্রামের তুলনায় শহরে ভোট পড়ে বেশি। আমার চেনাজানাদের মধ্যে খুব কম মানুষই ভোট দিয়েছেন, ১০ শতাংশের বেশি তো ভোটই দেয়নি।
ঢাকার দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। তার এ বক্তব্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, ভারতের সঙ্গে চীনের ব্যবস্থা মেলে না। কিন্তু চীনের সঙ্গে তো ভারত কাজ করেছে। আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আছে। মোটামুটিভাবে ভারতের স্বার্থ যে সরকার দেখবে, সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

সম্পর্কের ক্ষেত্রে ‘গণতন্ত্র’ এখন ভারতের কাছে মুখ্য নয়।

ভারতের কাছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা আমাদের নিরাপত্তার জায়গাটা দেখেছেন। সে ক্ষেত্রে ভারত সরকার তো জোরদার সমর্থন পাচ্ছে, সেই দিক থেকে ভারত গণতন্ত্রের বিষয়টা দেখে না। আমরা যাঁরা রাষ্ট্রবিজ্ঞানী, লেখাপড়ায় আছি বা করাই, তাঁদের হয়তো অন্য ভাষ্য থাকবে।

আমার নিজের কথা যদি বলেন, আমি মনে করি, বাংলাদেশে গণতন্ত্রের বিভ্রম ঘটেছে, আদৌ যদি এটাকে গণতন্ত্র বলা যায়।

দুই বছর আগে লিখেছিলাম, বাংলাদেশের গণতন্ত্র ভঙ্গুর। সেই অবস্থা আরও খারাপ হলো। এইখানে যেটা আমি দেখছি কর্তৃত্বপরায়ণ শাসনের অধীনে যা যা হয়ে থাকে, তা–ই চলছে। অন্তত দু-তিন বছর ধরে তো বটেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions