শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন: উইলিয়াম বি মাইলাম

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪১২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশির ভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। তবে এর উল্টো দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। বিবৃতিতে তিনি বলেছেন, ২৯শে ডিসেম্বর নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত ৭ই জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছে। উইলিয়াম বি মাইলাম এই বিবৃতি দিয়েছেন ৯ই জানুয়ারি। এতে তিনি আরও বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধান করতে পারবে না। এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানাই আমরা। একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে ‘অবাধ নয়’ হিসেবে দেখে তাদেরকেও একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি।

বলেন, এমন নির্বাচনের অনুপস্থিতিতে আমরা এসব সরকারগুলোর প্রতি আহ্বান জানাই এই শাসকগোষ্ঠীর ওপর কূটনৈতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করতে। উইলিয়াম বি মাইলাম আরও বলেন, আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম। যারা এই অধিকারকে লঙ্ঘন করে তাদেরকে জবাবদিহিতায় আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্লাটফরম দিতে সমর্থন করবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions