শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

স্বতঃস্ফূর্ত ভোট বর্জন দেশের চলমান আন্দোলনের প্রতি পার্বত্যবাসীর সমর্থন–ইউপিডিএফ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৬২৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের ব্যাপক জনগণ স্বতঃস্ফূর্তভাবে একতরফা প্রহসনের নির্বাচন বর্জনের মাধ্যমে ‘নির্দলীয় নিরপেক্ষ একটি অন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন’ দাবির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ ৭ ডিসেম্বর ২০২৪, রবিবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করায় পার্বত্যবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এটি হচ্ছে পাহাড়ে দীর্ঘদিন ধরে জারি থাকা অন্যায়-অবিচার, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের বলিষ্ঠ প্রতিবাদ; অত্যাচারী শাসক ও তাদের দোসরদের বিরুদ্ধে পাহাড়ের নাগরিকদের গণ রায় ঘোষণা।

বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আজকের ভোট বর্জনকে এক অভূতপূর্ব ও নজিরবিহীন মন্তব্য করে আরও বলেছেন, এটি হচ্ছে ইউপিডিএফসহ আন্দোলনকারী গণসংগঠন ও জনগণের সুদৃঢ় ঐক্যের বহিঃপ্রকাশ।

আজকের দ্বাদশ সংসদ নির্বাচনকে “প্রহসন, ভোটারবিহীন ও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত নির্বাচন” আখ্যায়িত করে ইউপিডিএফ নেতা বিবৃতিতে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আওয়ামী লীগ দলটির ক্ষমতায় থাকার আর বিন্দুমাত্র নৈতিক ভিত্তি নেই।

সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবৈধ শেখ হাসিনার সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions