শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

শেরপুরে ভোট কেন্দ্রে আগুন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পো্ট:- শেরপুর সদর উপজেলায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্টোর রুমে আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোর রুমে থাকা কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ কামাল বলেন, আমি বিদ্যালয়ের কাছের মসজিদে নামাজ পড়ছিলাম। হঠাৎ আগুন আগুন চিৎকার শুনি। পরে বের হয়ে দেখি বিদ্যালয়ের স্টোর রুমে আগুন জ্বলছে। তার পর আমি ফায়ার সার্ভিসে খবর দেই।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে আমরা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।

শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions