শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৮ জনের শ্বাসনালি পুড়ে গেছে, শঙ্কামুক্ত নন কেউই

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৫০৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আটজনের অবস্থাই গুরুতর। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নন। ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকালের দিকে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আট রোগী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। দুজনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। এ ছাড়া সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছে আটজন। একজনের সর্বোচ্চ ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অনেকের কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে। সারিয়ে তুলতে সময় লাগবে।’

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী এই চিকিৎসক বলেন, ‘কোনো রোগী এখনো ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে, তাদের আমরা শঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে, তাদের যে মেন্টাল ট্রমা—আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়, রোগীরা ভীষণ আতঙ্কিত—এই আতঙ্ক, তা কবে কাটবে সেটা বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘এটার দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। চিকিৎসকগণ বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসকেরাও রোগীদের দেখছেন। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন।’

এর আগে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর গোপীবাগ এলাকায় এলে ট্রেনটিতে আগুন দেখা যায়। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনের দিকে আসছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions