শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গুনিয়ায় মায়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪১৯ দেখা হয়েছে

রাঙ্গুনিয়া:-মাত্র ৫২ দিন আগে মারা গেছেন বাবা আবুল হাশেম (৮০)। তখন সবেমাত্র সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে এসেছিলেন সন্তান মো. রেজাউল করিম (৩৫)।

আসার পর থেকে মায়ের অসুস্থতায় সর্বক্ষণ পাশে ছিলো রেজাউল। নিজ হাতেই করতেন মায়ের সেবা। কিন্তু সেই মায়েরও অসুস্থতা বেড়ে যাওয়ায় বুধবার (৩ জানুয়ারি) বিকেলেই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে রাত ৯টার দিকে ইন্তেকাল করেন মা লায়লা বেগম (৭০)। মায়ের মৃত্যুর সংবাদে অসুস্থ হয়ে পড়েন সন্তান রেজাউল করিম। তাকেও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হলে মায়ের মৃত্যুর এক ঘন্টার ব্যবধানে সেও মারা যায়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রেজাউলের স্বজনরা জানান, বার্ধক্যজনিত রোগে রেজাউলের মাকে বুধবার বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। মুঠোফোনে মায়ের মৃত্যুর খবর পেয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রেজাউল।

তাঁকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, মা-ছেলের মৃত্যুর খবরে এলাকার সবাই শোকাহত। রেজাউলের দুই মেয়ে আছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় পাগলা মামার মাজার সংলগ্ন মাঠে মা ও ছেলের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions