শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠবেন রমজান কাদিরভ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৭৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইউক্রেনে আরও তিনি হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সহযোগী ও চেচেন নেতা রমজান কাদিরভ। এসব সেনারা যুদ্ধে যাওয়ার জন্য পুরো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) কাদিরভ জানান, আরও তিন হাজার সেনা পুরো প্রস্তুত রয়েছে। এসব সেনা রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী ও ন্যাশনাল গার্ড ফোর্সের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করবেন।

রমজান কাদিরভ মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত শিষ্য হিসেবে পরিচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তিনি মস্কোর হয়ে যুদ্ধ করে আসছেন। অন্যদিকে তার বিরোধী জোটগুলো ইউক্রেনের পক্ষ নিয়ে সহযোগিতা করে আসছে।

টেলিগ্রামে এক ম্যাসেজে রমজান কাদিরভ জানান, এ সেনারা আধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের সেরা সরঞ্জাম রয়েছে। তারা ফলাফল অর্জনের বিষয়ে অত্যন্ত প্রতিজ্ঞ এবং সংগ্রামী ও অনুপ্রেরণা প্রাপ্ত।

এর আগে মে মাসে এ চেচেন নেতা বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেখে ২৬ হাজার সেনা পাঠিয়েছেন। এদের মধ্যে ১২ হাজার স্বেচ্ছাসেবী রয়েছে। যাদের ৭ হাজার সেনা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছে।

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন শুরু হলে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার গ্রুপ। তবে এ সেনাদলের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানায় রাশিয়া। রুশ বাহিনী ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহের আগ পর্যন্ত বেশ কয়েকটি ‘অপারেশনে’ রীতিমতো নেতৃত্ব দিয়েছে।

এর আগে নভম্বরেরর শুরুতে ওয়াগনার বাহিনীর প্রধান নিহতের পর ওয়াগনার সেনাদের উল্লেখযোগ্য সংখ্যা নিজের দলে যোগ দিয়েছেন বলে দাবি করেন রমজান কাদিরভ। তিনি বলেন, এসব সেনারা চেচেনের স্পেশাল ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণও নিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions