শিরোনাম
বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি? ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ২০ হাজার কোটি প্রস্তুত: বন্ধ কারখানা কেন এক টাকাও পাচ্ছে না? রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির

সেমির লড়াইয়ে নামবে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৫০৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে দুপুরে জার্মানির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ‘নতুন মেসি’ ক্লদিও এচিভেরির হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তে জুনিয়ররা। ফাইনালের পথে লাতিন জায়ান্টদের বাধা জার্মানি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

গত শুক্রবার প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জামার্নির কিশোররা। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় পেনাল্টি গোলে একমাত্র গোলটি করেন প্যারিস ব্রুনার।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। তবে সেলেসাও জুনিয়ররা পাত্তায় পায়নি আর্জেন্টাইনদের কাছে। ‘নতুন মেসি’ নামে পরিচিত ক্লদিও এচিভেরির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। মোট ৫টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন দুই আর্জেন্টাইন ক্লদিও এচিভেরি ও অগাস্টিন ফ্যাবিয়ান রুবার্তো।

ফিফা প্লাস ওয়েবসাইটে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। খেলাটি সরাসরি দেখা যাবে এই ঠিকানায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions