শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটিতে বলাৎকারের ঘটনায় যুবকের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৬২৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কিশোর বলাৎকারের ঘটনায় মো. ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুককে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনাদায়ে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে বাদী-বিবাদী পক্ষের শুনানি শেষে এ রায় প্রদান করা হয়।

মামলার নথিতে উল্লেখ করা আছে, ২০২০ সালের ৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কিশোর বন্ধুদের সাথে জেলা শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় তার বাড়ির পাশে লুকোচুরি খেলা করার সময় হঠাৎ আসামি ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক ওই কিশোরকে জোর করে বলাৎকার করে। এরপর কিশোরের বাবা ওই বছরের ১০ অক্টোবর রাঙ্গামাটি কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

এদিকে রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন, বিজ্ঞ বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. সাইুফুল ইসলাম অভি। আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট শফিউল আলম মিয়া, এ্যাডভোকেট রাশেদ ইকবাল এবং এ্যাডভোকেট কামাল হোসেন সুজন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এ রায়ে সঠিক বিচার হয়েছে দাবি করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবে বলে জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions