শিরোনাম
হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের হাতে দেশের চাবি তুলে দিচ্ছি–পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা রাঙ্গামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা রাঙ্গামাটির কাপ্তাইয়ে সড়কে চাঁদের গাড়ি ও সিএনজির ধাক্কায় আহত ৬ রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের

৩ পার্বত্য জেলায় অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসককে নোটিশ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৫৩৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে তিন পার্বত্য জেলা (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি) প্রশাসককে নোটিশ দিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এতে ওই তিন জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার এইচআরপিবির পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ।

জেলা প্রশাসকেরা হলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

নোটিশে বলা হয়েছে, গত বছরের জানুয়ারি ও মার্চ মাসে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদেশের তিন পার্বত্য জেলার ইটভাটা মালিকেরা রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ গত ১৬ ফেব্রুয়ারি রিট পিটিশন খারিজ করে দেন। পরে ইটভাটা মালিকেরা আপিল বিভাগে দুটি আপিল দায়ের করলে তা নিষ্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে দেওয়া স্থিতি অবস্থা বৃদ্ধি করেননি।

এরপরও তিন পার্বত্য জেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে পদক্ষেপ নিতে আইনি নোটিশটি দেওয়া হয়েছে। নচেৎ আইনানুযায়ী ব্যবস্থা চেয়ে আদালতে যাবেন তিনি।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, তার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে ইতিমধ্যে সক্রিয় কার্যক্রম শুরু হয়েছে। যা অব্যাহত রয়েছে। তিনি এ-ও বলেন, এখন তিনি একটি ট্রেনিং থাকায় আর বিস্তারিত কিছু বলেননি।’

এদিকে গতকাল বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়িতে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় দুইটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপর দুই ইটভাটার মালিক-কর্মচারী পালিয়ে যাওয়ার তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions