শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১০ হাজার ছাড়াল

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫৩৫ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ৩১ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরার।

সোমবার (৬ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ১০ হাজার ২২ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ২৫ হাজারের বেশি মানুষ। শুধু গত ২৪ ঘণ্টায় গাজায় ১৮টি হামলা করেছে ইসরায়েল। এসব হামলায় ২৫২ জন মানুষ নিহত হয়েছে। এ ছাড়া এখনো অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই সংখ্যা দুই হাজারের মতো হতে পারে। ভারী যন্ত্রপাতি না থাকায় তাদের লাশ উদ্ধার করা যাচ্ছে না।

প্রেমিকের লাশের নিচে লুকিয়ে হামাসের হামলা থেকে বাঁচলেন ইসরায়েলি মডেল

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত কয়েকশ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions