শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ক্যালিফোর্নিয়ায় জোড়া নৌকাডুবি, ৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৭০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ উপকূলে জোড়া নৌকাডুবির ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার নৌকাডুবির এই ঘটনা ঘটে। উদ্ধারকর্মী ও স্থানীয় জরুরি সেবা বিভাগের কর্মীদের দাবি, সন্দেহভাজন মানবপাচারকারীরা ডুবে যাওয়া এই দুই নৌকায় করে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসছিলেন।

সান দিয়েগো শহরের লাইফগার্ডের প্রধান জেমস গার্টল্যান্ড বলেছেন, ‘আমরা আটটি প্রাণ হারালাম।’ সমুদ্রপথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসার সময় মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ক্যালিফোর্নিয়ায় বিশেষ করে সান দিয়েগোয় আমার দেখা এটি সবচেয়ে বড় ট্রাজেডি।’

তবে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। এদিকে নৌকা দুটি কী কারণে ডুবেছে তা–ও জানা যায়নি। তবে লাইফগার্ড প্রধান গার্টল্যান্ড যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেই এলাকাকে বিপজ্জনক বলে বর্ণনা করেন। এর কারণ হিসেবে উল্টো স্রোতের কথা বলেন তিনি।

গার্টল্যান্ড বলেন, ‘স্প্যানিষ ভাষায় কথা বলে এমন একজন ব্যক্তি শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে জরুরি সেবা বিভাগে ফোন করে জানান, মেক্সিকো সীমান্ত থেকে অদূরে টরি পিনস সৈকতের কাছে দুটি ছোট ও খোলা নৌকা ডুবে গেছে। নৌকা দুটির একটিতে আটজন এবং অপর নৌকাটিতে ১৫ জন আরোহী রয়েছেন।’

খবর পেয়ে ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা। তবে তাঁরা জীবিত কাউকে উদ্ধার করতে পারেননি। তবে গার্টল্যান্ড জানান, দুই নৌকার আরোহীদের কেউ কেউ হয়তো উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার আগে উপকূল ছেড়ে অন্যত্র চলে যান।তবে জোড়া নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো আট ব্যক্তি কোন দেশের নাগরিক জানা যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions