শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ

রামুতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৪৮ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের রামু উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ ইরফান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) দুপুরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। ইরফান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে। আহত দুজনে মধ্যে একজন মো. শাহীন ও অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসাইন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুইটি মোটরসাইকেল যোগে ইরফান ও শাহীনসহ চারজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে। এতে মোটর সাইকেলের তিন আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইরফানকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে।

ময়নাতদন্তের জন্য ইরফানের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আনোয়ার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions