শিরোনাম
শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবেনা, প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে—দীপন তালুকদার দীপু বিবাহ বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব: বাস্তবতা ও আইনি অনুসন্ধান পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়? ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক ‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২ আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ছড়ানোর নেটওয়ার্ক শনাক্ত, ২৯ অ্যাকাউন্ট বন্ধ দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

লংগদুতে বিজিবির অভিযানে সেগুন ও গামারী কাঠ জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩২ দেখা হয়েছে

লংগদু:- রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গামারী ও সেগু কাঠ জব্দ করেছে।

বুধবার ( ০৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগী বাজার লঞ্চ ঘাটে উক্ত অভিযান পরিচালনা করে বিজিবি।

এসময় অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল টিম রাঙ্গীপাড় অস্থায়ী পোষ্ট হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে বৈরাগী বাজার লঞ্চ ঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন পরিত্যক্ত অবস্থায় ৭৭ সিএফটি গামারী ও ৮১ সিএফটি সেগুন কাঠ আটক করে, যার আনুমানিক বাজার মূল্য ২,৭৭,০০০/- ( দুই লক্ষ
সাতাত্তর হাজার) টাকা।

বিজিবি জানান, চোরাই পথে অবৈধ ভাবে গাছ নামছে খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে আসামী বিহীন পরিত্যক্ত অবস্থায় ৭৭ সিএফটি গামারী ও ৮১ সিএফটি সেগুন কাঠ আটক করি, পরবর্তীতে এসব কাঠ বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions