শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

রোগ থেকে মুক্তি পেতে ‘আত্মহত্যা’!

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১৩ দেখা হয়েছে

বরিশাল:- বরিশালের আগৈলঝাড়ায় রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিধান মজুমদার (৭০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের।

বিধান আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের সতীশ চন্দ্র মজুমদারের ছেলে।
এছাড়া বিধানের ছয় মাসের একটি ছেলে রয়েছে।

ওই পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।

তিনি বলেন, ছয় মাস আগে বিধান মজুমদার ব্রেইন স্ট্রোক করে অসুস্থাবস্থায় জীবন যাপন করছিলেন। স্ট্রোকের পর থেকেই বিধান মানসিকভাবে ভেঙে পড়েন। এ যন্ত্রনা থেকে রক্ষা পেতে পরিবারের সকলের অগোচরে রোববার (০৫ ফেব্রুয়ারি) রাতের যে কোনো সময় ঘর থেকে বের হয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যরা মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

ওসি আরও জানান, এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় দাহ করার জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions