শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

অত্যাচারের মাত্রা যত বাড়বে সরকারের পতন ততই সন্নিকটে : ইশরাক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সরকার আমাদের নেতাকর্মীদের একের পর এক মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে মনে করছে বিএনপির চলমান আন্দোলন স্তব্ধ করে দিবে। কিন্তু না, গ্রেফতারকৃত সকল নেতাকর্মী মুক্তি পেয়ে আন্দোলনের বারুদে সৃষ্টি হচ্ছে। খাটি স্বর্ণে রূপান্তরিত হচ্ছে। এ সরকার যত বেশি অত্যাচার করবে, অত্যাচারিত ও নিগৃহীত জনতার আন্দোলনের বারুদে তত সন্নিকটে এ সরকারের পতন।

সোমবার রাজধানীর গোপীবাগস্থ তার বাসভবনে সদ্য কারামুক্ত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং ওয়ারী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা সাব্বির আহমেদ আরিফ, ৩৮ নং ওয়ার্ল্ড সভাপতি মাহফুজুর রহমান মনা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মো. রিমনসহ ওয়ারী থানা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটতরাজ শুধু দেশের মানুষই জানে না, বহির্বিশ্বও অবগত। তাই এ সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। সরকার আজ দিকশূন্য হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

তিনি বলেন, কারামুক্ত নেতাকর্মীরা আগের যেকোনো সময়ের চেয়ে উজ্জীবিত এবং যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্যে আন্দোলনে সংগ্রামে প্রস্তুত আছে।

মামলা হামলা জেল জুলুম আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলো দিয়ে সরকার তার পতনের অন্তিম মুহূর্ত ঠেকিয়ে রাখতে চাইছে। এতে করে তাদের পতন ত্বরান্বিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions