শিরোনাম
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল, না খেলেই সেমিফাইনালে লিটনরা ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর হাভানার পাশে চীন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ‘২ কোটি দেন, সব সই করে দেব’ লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত ‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযান, চট্টগ্রামে এক রাতে আটক ৩৫৪ দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে রাঙ্গামাটিতে বিজিবির বড় সফলতা: ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

খাগড়াছড়িতে ১২ লাখ টাকার ভারতীয় শাড়ি-ওষুধ জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ শাড়ি ও ওষুধ জব্দ করেছে গুইমারা থানা পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. রশিদের নেতৃত্বে উপজেলার বুদংপাড়া এলাকার অভিযান চালায় পুলিশ সদস্যরা।
এ সময় স্থানীয় নাসির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি প্লাস্টিকের বস্তায় রাখা অবৈধ ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য অন্তত ১২ লাখ টাকা।

তিনি জানান, দীর্ঘদিন ধরে নাসির উদ্দিন অবৈধ ভারতীয় মালামান পাচার করে আসছিল, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসির উদ্দিন পালিয়ে যায়।

এ বিষয়ে গুইমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions