শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে বিষপানে গৃহবধূর মৃত্যু আইফোন কাল হলো অপ্রতিমের,হত্যার লোমহর্ষক বর্ণনা, খুনিরা কিশোর গ্যাংয়ের সদস্য উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা? আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ

উখিয়ায় গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২৮ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নুর বশর (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এর আগে একই দিন ভোরে কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-২ এ ঘটনা ঘটে বলে জানান ওসি।

নিহত নুর বশর একই ক্যাম্পের সি ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নুর বশর ক্যাম্পের একটি এনজিও অফিসে রাতে পাহারা দিয়ে ভোরে নিজ ঘরে ফেরার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে। তার মাথা ও পিঠে দুটি গুলি করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলাকারীদের শনাক্ত ও আটকে এপিবিএনকে সঙ্গে নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions