শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে রকেট হামলা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০০ দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:- উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে একাধিক রকেট আঘাত হেনেছে। তুরস্কের কর্মকর্তা ছাড়াও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

আল জাজিরার খবর অনুসারে, ইরান সমর্থিত মিলিশিয়া ‘আহরার আল-ইরাক ব্রিগেড’ ঘটনার পরপরই দায় স্বীকার করেছে। এই গোষ্ঠিটি ইরাকের জনপ্রিয় মোবালাইজেশন ফোর্স হিসেবে পরিচিত। ইরান তাদের সমর্থন দিয়ে থাকে।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

কুর্দিস্তান আঞ্চলিক গভর্মেন্ট (কেআরজি) এর সন্ত্রাসবিরোধী বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিনেভেহ প্রদেশে তুরস্কের জিলকন সামরিক ঘাঁটিতে কমপক্ষে আটটি রকেট ছোড়া হয়েছে। দুইটি রকেট মূল ঘাঁটিতে আঘাত হেনেছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর ঘটনা নাকচ করে দিয়ে বলেছেন, মাঝে মাঝে ঘাঁটিটি আক্রমণের লক্ষ্যবস্তু হয়। তুরস্কের সেনারা উত্তর ইরাকে দৃঢ়তার সঙ্গে লড়াই করছে।

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions