শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

১৯ এপ্রিলই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৫৩ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- সব জল্পনা কাটিয়ে ১৯ এপ্রিলই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। মিশা সওদাগরের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে।
এমনটাই জানিয়েছেন ২০২৪-২৬ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রথমে কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তে ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত ছাড়াই নির্বাচনের তারিখ পিছিয়ে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল তফশিল ঘোষণা করেন বলে অভিযোগ করেন মিশা।

নতুন তারিখ ঘোষণায় বিস্মিত প্রকাশ করেছিলেন গত দুই মেয়াদের সাবেক সভাপতি মিশা সওদাগর। নতুন তারিখের ফলে আর্থিক ক্ষতিসহ বহু সমস্যার মোকাবেলা করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেন এই অভিনেতা। তার প্রেক্ষিতেই পূর্ব নির্ধারিত তারিখেই হবে শিল্পী সমিতির নির্বাচন।

এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মিশা সওদাগর-ডিপজলের বিপরীতে লড়বেন মাহমুদ কলি-নিপুণ আক্তার। চলতি সপ্তাহে দুই প্যানেলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা হবে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions