শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

নানা অপরাধে চাকরিচ্যুতিসহ শাস্তি পেলেন ইসির ৬৯ জন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২৯৩ দেখা হয়েছে

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি, অনিয়ম, সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ, চাকরি থেকে পলায়ন, বিনা ছুটিতে দিনের পর দিন কর্মস্থলে না থাকার অভিযোগে ৬৯ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন (ইসি)।

এদের মধ্যে চারজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কাউকে করা হয়েছে তিরস্কার। কারও আবার বেতন বৃদ্ধি নির্ধারিত সময় পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কয়েকজনকে নিচের পদেও নামিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।

শাস্তি পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে বিভাগীয় মামলাগুলো হয়। তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় একযোগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিল সংস্থাটি।

জানা গেছে, শাস্তি পাওয়া ৬৯ জনের মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন ২৫ জন, এদের মধ্যে একজন উপ-সচিব ও একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও রয়েছেন।

এছাড়া দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা রয়েছেন তিনজন। আর তৃতীয় শ্রেণির ২৫ জন ও চতুর্থ শ্রেণির ১৬ জন; এ মোট ৬৯ জনকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে ইসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions