শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

বান্দরবানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৩৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইসলামি শিক্ষা কেন্দ্রে শিক্ষক হাফেজ মাওলানা আব্দুলাহ আনোয়ারকে (২১) আটক করেছে পুলিশ।

রোববার (৩ মার্চ) সকালে পৌর শহর এলাকায় বনরুপা ইসলামি শিক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষক- হাফেজ মাওলানা আব্দুলাহ আনোয়ার (২১)। তিনি কক্সবাজার জেলার টেক পাড়া গ্রামে আব্দুল মোতালেফ ছেলে। বর্তমানে তিনি ইসলামি শিক্ষা কেন্দ্রে শিক্ষক পদে রয়েছেন।

ভুক্তভোগীরা জানান, গতকাল রাত এগারোটার দিকে শিশুটিকে নিজ ঘরে ডাকেন ওই শিক্ষক। পরে বাথরুমে নিয়ে গিয়ে শিশুটির সাথে অকার্যকলাপ করেন ওই প্রতিষ্ঠানে শিক্ষক হাফেজ মাওলানা আব্দুলাহ আনোয়ার। সকালে এসে শিশুটির বাবাকে জানালে স্থানীয়দের সহযোগিতায় শিক্ষককে আটক করে পুলিশ কাছে তুলে দেন। এর আগেও বেশ কয়েকবার শিশুটির সাথে এমন অকার্যকলাপ কাজ করেছে বলে জানান ভুক্তভোগীর বাবা।

শিশুটির বাবা দিদারুল আলম বলেন, গতকাল রাতে আমার ছেলেকে নিজ রুমে ডেকে বাথরুমে নিয়ে বেশ কয়েকবার অকার্যকলাপের কাজ করতেন শিক্ষক। শিশুটি সহ্য করতে না পেরে সকালে জানালে পরে পুলিশ এসে শিক্ষককে আটক করে। তিনি বলেন, আমি দেশের সর্বোচ্চ আইনের ধারায় এই শিক্ষকে বিচার দাবি জানান।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন, সকালে ভুক্তভোগীদের অভিযোগে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। আটককৃত বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions